স্যালাইন খেয়ে অসুস্থ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকায় গতকাল বৃহস্পতিবার টেস্টি স্যালাইন খেয়ে চারজন অসুস্থ হয়ে পড়েছেন৷ তাঁরা হলেন কালিয়াকৈর উপজেলার ভান্নারা এলাকার নূরুল ইসলাম, তাঁর স্ত্রী জহুরা বেগম, মেয়ে শান্তা আক্তার ও নাতনি মেঘলাল। এলাকাবাসী জানান, নূরুল ইসলাম গতকাল সকালে বাজার থেকে টেস্টি স্যালাইন কিনে আনেন। দুপুরে নূরুল ইসলাম, জহুরা, শান্তা ও মেঘলাল ওই স্যালাইন খান। খাওয়ার কিছু সময় পর তাঁদের বমি ও ডায়রিয়া শুরু হয়।