স্যালাইনে শেওলা দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলায় স্যালাইনের মধ্যে শেওলা পাওয়া গেছে। এ অপরাধে গত শনিবার রাতে ভ্রাম্যমাণ আদালত দুই ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা করে জরিমানা করেন। ওই দিন বেলা ১০টার দিকে সড়ক দুর্ঘটনায় আহত শিশু রাসেলের (৮) অভিভাবক মনিরুল ইসলাম ভোলা সদর হাসপাতালের চিকিৎসকের পরামর্শে বাইরে থেকে ওষুধ কিনে আনেন। পরে কর্তব্যরত সেবিকা ইলেকট্রা-ডেক্স-১০ নামক স্যালাইনে শেওলা দেখতে পান। এরপর ভ্রাম্যমাণ আদালত হাসপাতালের সামনের ওষুধের দোকানগুলোতে অভিযান চালিয়ে শেওলাযুক্ত স্যালাইন বিক্রির দায়ে অর্ণব মেডিকেল হলের নিরব মিয়া ও রামদাসপুর মেডিকেল হলের মাসুদকে ৩০ হাজার টাকা করে জরিমানা করেন।