স্যুটকেসে শিশুর লাশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর হাজারীবাগ থানা এলাকার একটি ডোবা থেকে গতকাল রোববার বিকেলে একটি নীল স্যুটকেসের ভেতর থেকে অজ্ঞাতনামা এক কন্যাশিশুর লাশ উদ্ধার করেছে পুলিশ৷ শিশুটির বয়স ১০ বছর হতে পারে বলে পুলিশ জানিয়েছে৷
হাজারীবাগ থানার ওসি মাইনুল ইসলাম লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে প্রথম আলোকে বলেন, বেলা তিনটার দিকে খবর পেয়ে লাশটি উদ্ধার করা হয়৷ লাশের শরীর ছিল ওড়না দিয়ে পেঁচানো৷ লাশটি বিকৃত হয়ে গেছে৷
ময়নাতদন্তের জন্য লাশটি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে৷ ময়নাতদন্তের পর শিশুটির মৃত্যুর কারণ ও ধরন জানা যাবে৷