স্যুয়ারেজ লাইনে পড়ে যাওয়া শিশু উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নীরব
নীরব

রাজধানীর শ্যামপুরে স্যুয়ারেজ লাইনে পড়ে যাওয়া পাঁচ বছরের শিশু নীরবকে উদ্ধার করা হয়েছে। তবে তাকে জীবিত না মৃত উদ্ধার করা হয়েছে তা তাৎ​ক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী জানান, ঘটনাস্থল থেকে প্রায় দেড় মাইল দূরে বুড়িগঙ্গা নদীর তীর থেকে নীরবকে উদ্ধার করা হয়। তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে।
এর আগে কদমতলী থানা সূত্র জানায়, আজ মঙ্গলবার বিকেল চারটার দিকে ঢাকনা না থাকা একটি ম্যানহোলে পড়ে যায় শিশু। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরিরা ঘটনাস্থলে গিয়ে শিশুটিকে উদ্ধারে অভিযান শুরু করে।
রাজধানীর শাহজাহানপুরের রেল কলোনিতে গত বছরের ২৬ ডিসেম্বর ওয়াসার একটি পরিত্যক্ত পাইপে জিহাদ নামে একটি শিশু পড়ে গিয়ে মারা যায়। ফায়ার সার্ভিস চেষ্টা চালিয়ে জিহাদকে উদ্ধার করতে ব্যর্থ হয়। পরে কয়েকজন তরুণের চেষ্টায় পাইপের ভেতর থেকে জিহাদের লাশ তুলে আনা হয়।

ছেলে পয়োনিষ্কাশন নালায় পড়ে গেছে, এ খবরে মায়ের আহাজারি। ছবি: প্রথম আলো
ছেলে পয়োনিষ্কাশন নালায় পড়ে গেছে, এ খবরে মায়ের আহাজারি। ছবি: প্রথম আলো
শিশু নীরবকে উদ্ধারে তৎ​পরতা চলছে। পাশে উৎসুক মানুষের অপেক্ষা। ছবি: হাসান রাজা
শিশু নীরবকে উদ্ধারে তৎ​পরতা চলছে। পাশে উৎসুক মানুষের অপেক্ষা। ছবি: হাসান রাজা