স্ল্যাব ভেঙে পড়ে এক শিশু নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার শেরপুরে নির্মাণাধীন বাড়ির ফটকের ওপরে ঢালাইকৃত স্ল্যাব (সানসেট) ভেঙে পড়ে ঘটনাস্থলে এক শিশু নিহত ও আরও তিন শিশু গুরুতর আহত হয়েছে। গত শনিবার বিকেলে শহরের দক্ষিণ সাহাপাড়ায় এ ঘটনা ঘটে।নিহত শিশু ওই এলাকার মহসিন আলীর মেয়ে মোহিনী (৬)। আহত শিশুরা হলো মোজামেঞ্চল হকের ছেলে প্রান্ত (৫), পরেশ সরকারের ছেলে গোপাল দাস (১০) ও পরিতোষ সরকারের ছেলে প্রণব সরকার (১২)। গোপাল দাসকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ও প্রান্তকে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি করা হয়েছে।