স্ল্যাবচাপায় কিশোরের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে একটি বাড়ির মূল ফটকের ওপর বসানো স্ল্যাবচাপায় মো. মোশারফ হোসেন (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে কেরানীগঞ্জ মডেল থানার পূর্ব আতাসুর এলাকায় এ ঘটনা ঘটে।
মোশারফের গ্রামের বাড়ি শরীয়তপুরের নড়িয়া উপজেলার সিংগলমুড়ি এলাকায়। তার বাবার নাম মো. মোস্তফা।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, পূর্ব আতাসুর এলাকায় সৌদিপ্রবাসী আমিনুল ইসলামের নির্মাণাধীন বাড়ির মূল ফটকের ওপর একটি স্ল্যাব বসানো ছিল। গতকাল সকালে পার্শ্ববর্তী হাবিবুর রহমানের বাড়ির ভাড়াটে মোশারফ ফটকের সামনে দিয়ে যাওয়ার সময় স্ল্যাবটি তার ওপর পড়ে। এলাকাবাসী তাকে উদ্ধার করে সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।