সৎ সাংবাদিক বিবেকের প্রতিনিধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে নিহত সাংবাদিক গৌতম দাসের স্মরণসভায় বক্তারা বলেন, সৎ সাংবাদিক বিবেকের প্রতিনিধি। এ বিবেককে হত্যা, স্তব্ধ বা বন্ধ করা যায় না। সত্য প্রকাশিত হবেই। কোনো অপশক্তি তা রোধ করতে পারেনি, ভবিষতেও পারবে না।
গতকাল রোববার গৌতম দাসের অষ্টম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ‘ফরিদপুরের সাংবাদিকতা; প্রাপ্তি, প্রত্যাশা ও সম্ভাবনা’ শীর্ষক স্মরণসভায় বক্তারা এসব কথা বলেন। সকাল সাড়ে ১০টায় গৌতম স্মৃতি সংসদের উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাব মিলনায়তনে শিপ্রা রায়ের সভাপতিত্বে স্মরণসভায় বক্তব্য দেন ফরিদপুর সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজের অধ্যক্ষ হাসিনা বানু, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী প্রমুখ। মৃত্যুবার্ষিকী উপলক্ষে গতকাল ফরিদপুর ও গৌতম দাসের জন্মস্থান ভাঙ্গায় বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করে।