সৎছেলের হাতে মা খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বারঘোরিয়া ইউনিয়নের হালদারপাড়া গ্রামে সৎছেলের হাতে খুন হয়েছেন মা মিনারা বেগম (৩৫)। গতকাল সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। মিনারা বেগম হালদারপাড়া গ্রামের শাহ আলমের স্ত্রী।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বজলুর রশীদ বলেন, পারিবারিক কলহের জের ধরে মিনারা বেগম ও তাঁর সৎছেলে সুরুজ আলীর (২৫) মধ্যে বিরোধ চলছিল। গতকাল তাঁদের কথা-কাটাকাটির একপর্যায়ে সুরুজ আলী ক্রিকেটের স্টাম্প দিয়ে মিনারা বেগমের মাথায় আঘাত করেন। এতে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

এদিকে মায়ের মৃত্যুর পর তাৎক্ষণিকভাবে অচেতন হয়ে পড়েন সুরুজ আলী। তাঁকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতাল থেকে তাঁকে আটক করে পুলিশ। এ ব্যাপারে থানায় কোনো মামলা হয়নি।