প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পটুয়াখালীর গলাচিপা উপজেলার চান্দেরহাওলা গ্রাম থেকে অপহৃত শিশু হাবিবুরকে (২) গতকাল শুক্রবার বিকেল পর্যন্ত উদ্ধার করা সম্ভব হয়নি।
অপহরণের ঘটনায় হাবিবুরের বাবা গলাচিপা পৌরসভা এলাকার ব্যবসায়ী চান্দেরহাওলা গ্রামের বাসিন্দা মো. কাঞ্চন আলী সরদার বাদী হয়ে গত বৃহস্পতিবার রাতে গলাচিপা থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা করেন। মামলায় সন্দেহভাজন হিসেবে হাবিবুরের সৎভাই মো. বেল্লাল সরদার ও সোনা মিয়া সরদারের নাম উল্লেখ করা হয়েছে। এরা কাঞ্চন আলী সরদারের প্রথম স্ত্রীর ছেলে।
মামলার তদন্তকারী কর্মকর্তা গলাচিপা থানার উপপরিদর্শক (এসআই) মো. জাকারিয়া বলেন, ‘আমরা গুরুত্বের সঙ্গে মামলাটি তদন্ত করছি। আসামিদের গ্রেপ্তারের প্রক্রিয়া চলছে।’