সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বকেয়া বেতনের দাবিতে গাজীপুর সদর উপজেলার জরুন কোনাবাড়ী কলেজ গেট এলাকার একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ করেছেন৷ একপর্যায়ে তাঁরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবরোধ সৃষ্টি করেন৷ এ কারণে ওই সড়কে প্রায় অাধা ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে৷ কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের এসআই রবিউল আলম বলেন, বকেয়া বেতন পাওয়ার বিষয়ে আশ্বস্ত করলে শ্রমিকেরা অবরোধ প্রত্যাহার করেন৷
গাজীপুর প্রতিনিধি