প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার দুপচাঁচিয়ায় মিনি ট্রাকের চালককে লাঞ্ছিত করার প্রতিবাদে গতকাল শনিবার বগুড়া-নওগাঁ সড়ক বেলা দেড়টা পর্যন্ত অবরোধ করে রাখেন শ্রমিকেরা। পরে পুলিশ মামলা নিয়ে আসামিদের গ্রেপ্তারের প্রতিশ্রুতি দিলে অবরোধ তুলে নেন শ্রমিকেরা। প্রত্যক্ষদর্শীরা বলেন, সকালে উপজেলা সদরের সিও অফিস বাসস্ট্যান্ডে মিনি ট্রাকচালক আবদুল মতিন একটি অটোরিকশাকে ধাক্কা দেন। এরপর অটোরিকশাচালকেরা জোটবদ্ধ হয়ে আবদুল মতিন, আবদুর রশিদসহ পাঁচজনকে মারপিট করেন। এতে মিনি ট্রাকচালক শ্রমিক সমবায় সমিতির নেতারা ক্ষুব্ধ হয়ে বগুড়া-নওগাঁ সড়কে আড়াআড়িভাবে ট্রাক দিয়ে অবরোধ করেন। প্রায় দেড় ঘণ্টা পুলিশ-শ্রমিকদের সঙ্গে দেনদরবার করে মামলা নেওয়া এবং অটোরিকশাচালকদের গ্রেপ্তারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেন শ্রমিকেরা।