প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বকেয়া বেতনের দাবিতে চট্টগ্রামের ডবলমুরিং থানাধীন লাকি প্লাজা এলাকায় আম্বিয়া গার্মেন্টস নামে একটি পোশাক কারখানার শ্রমিকেরা গতকাল সড়ক অবরোধ করেন। এতে আগ্রাবাদ থেকে বড় পোলমুখী আগ্রাবাদ এক্সেস সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটে। পুলিশ সূত্র জানায়, আম্বিয়া গার্মেন্টসের অন্তত ৫০০ শ্রমিক বেলা ১১টার দিকে কারখানার সামনের সড়কে অবরোধ সৃষ্টি করেন। ওই কারখানার মে মাসের বেতন জুনের প্রথম সপ্তাহে দেওয়ার কথা থাকলেও গতকাল পর্যন্ত দেওয়া হয়নি। এ নিয়ে প্রথমে কারখানার ভেতরে হইচই শুরু করেন শ্রমিকেরা।