সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ময়মনসিংহের ভালুকা উপজেলায় গতকাল বুধবার কাভার্ড ভ্যানের চাপায় এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তাঁর নাম আবদুল খালেক (৩০)। তাঁর বাড়ি রংপুরের পীরগঞ্জ উপজেলার ধাপেরহাট গ্রামে। তিনি ভালুকার হাজির বাজার এলাকায় একটি পোশাক কারখানার ইলেকট্রিশিয়ান। তাঁকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার প্রতিবাদে স্থানীয় লোকজন মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। প্রায় আড়াই ঘণ্টা পর পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।