সড়ক অবরোধ জড়িতদের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্র রেজা হাসান ওরফে ত্বকীর ওপর হামলায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার ও তাঁদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছেন ওই কলেজের শিক্ষার্থীরা৷ তঁারা গতকাল বৃহস্পতিবার ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে এসব দাবি জানান৷
মেডিকেল কলেজ থেকে জানা গেছে, গতকাল বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কলেজের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। এতে ওই সড়কে যান চলাচল বন্ধ থাকে।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, রেজা হাসানের ওপর হামলার ঘটনার পাঁচ দিন পরও মূল আসামি লিমন গ্রেপ্তার হননি। হামলাকারীদের গ্রেপ্তার এবং সুষ্ঠু বিচার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।