সড়ক অবরোধ, বিক্ষোভ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উপজেলা বন বিভাগ থেকে ‘চলাচল পাস’ নিয়ে দেশের বিভিন্ন জেলায় কাঠ চালান করতেন দুপচাঁচিয়ার কাঠ ব্যবসায়ীরা। সম্প্রতি উপজেলা থেকে এই পাস নেওয়ার নিয়ম বাতিল করে জেলার বন সম্প্রসারণ বিভাগ থেকে নেওয়ার নির্দেশ দেওয়ায় তা বাতিলের দাবিতে উপজেলা কাঠ ব্যবসায়ীরা গত রোববার দুপুরে বগুড়া-নওগাঁ সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে স্মারকলিপি দেওয়া হয়। অবরোধ চলাকালে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন মিজানুর রহমান খান, এস এম কায়কোবাদ প্রমুখ।