প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
গোপালগঞ্জে সরকারি বঙ্গবন্ধু কলেজের এক শিক্ষার্থীকে কুপিয়ে আহত করার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিতে গতকাল বৃহস্পতিবার সড়ক অবরোধ করা হয়েছে। শিক্ষার্থীরা বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বঙ্গবন্ধু কলেজের সামনে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে রাখে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে এসে দোষী ব্যক্তিদের গ্রেপ্তারের আশ্বাস দিলে দুপুর ১২টার দিকে অবরোধ তুলে নেয় অবরোধকারীরা। শিক্ষার্থীরা জানায়, গত মঙ্গলবার রাতে সদর হাসপাতালে এক রোগীকে দেখতে যান সরকারি বঙ্গবন্ধু কলেজের সম্মান শেষ বর্ষের শিক্ষার্থী সিহাব মোল্লা (২০)। এ সময় একদল দুর্বৃত্ত তাঁকে কুপিয়ে আহত করে। ওই রাতেই তাঁকে ২৫০ শয্যাবিশিষ্ট গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।