প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মাগুরার মহম্মদপুর উপজেলা সদরে অবস্থিত আমিনুর রহমান কলেজকে জাতীয়করণের দাবিতে গতকাল বুধবার প্রায় দুই ঘণ্টা মাগুরা-মহম্মদপুর সড়ক অবরোধ করেছেন কলেজের শিক্ষার্থীরা। এ সময় ওই সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন হোসেন সেখানে উপস্থিত হয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের সঙ্গে আলাপ-আলোচনা করে অবরোধ তুলে নেওয়ার ব্যবস্থা করেন। আন্দোলনকারী শিক্ষার্থী ও শিক্ষকেরা জানান, কলেজ জাতীয়করণের দাবিতে তাঁরা কলেজের সামনের সড়কে অবস্থান নেন। শিক্ষার্থীরা জানান, ১৯৮৪ সালে আমিনুর রহমান কলেজ প্রতিষ্ঠিত হয়। অথচ এ কলেজ বাদ দিয়ে উপজেলা সদর থেকে প্রায় সাত কিলোমিটার দূরে চার বছর আগে প্রতিষ্ঠিত একটি কলেজকে জাতীয়করণ করা হচ্ছে।