সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রাম সদরে যুবলীগের নেতা রেদোয়ানুল হকের বাড়িতে গতকাল সোমবার ভোরে চুরি হয়েছে। চার-পাঁচজনের একটি দল রান্নাঘরের দরজা ভেঙে বাড়িতে ঢুকে ৪৫ ভরি সোনার গয়না ও তিন লাখ টাকা নিয়ে পালিয়ে যায়। এর প্রতিবাদে সকালে কাঁঠালবাড়ি বাজারে গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করে এলাকাবাসী। সদর থানার ওসি এস এম আবদুস সোবহান বলেন, ঘটনাস্থল পরিদর্শন করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে বিক্ষুব্ধ লোকজন সড়ক থেকে সরে গেছে। বাড়িটি জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সাংসদ মো. জাফর আলীর। সেখানে তাঁর বড় ছেলে জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক রেদোয়ানুল হক বসবাস করেন। এ ঘটনায় থানায় একটি জিডি করা হয়েছে।