সড়ক অবরোধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানিকগঞ্জের দৌলতপুরে ম্যাক্সির চাপায় মতিলাল ডিগ্রি কলেজের পিয়ন শামছুল হক (৪৫) মারা যান। প্রতিবাদে গতকাল রোববার দুপুরে ওই কলেজের শিক্ষার্থীরা ঘিওর-দৌলতপুর সড়ক অবরোধ করেন। ৬ সেপ্টেম্বর যাত্রীবাহী ম্যাক্সির চাপায় ওই ব্যক্তি আহত হলে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় ১১ সেপ্টেম্বর রাতে তিনি মারা যান। চালকের শাস্তির দাবিতে সড়ক অবরোধ করেন শিক্ষার্থীরা।