প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাত কিলোমিটার দূরের একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে নীলফামারীর ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজের এইচএসসি পরীক্ষার্থীদের পরীক্ষাকেন্দ্র করার প্রতিবাদে এবং আগের কেন্দ্র বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ করে অনশন কর্মসূচি পালন করেছেন ওই কলেজের শিক্ষার্থীরা।
সকাল ১০টা থেকে উপজেলার প্রধান সড়ক অবরোধ করে তাঁরা অনশন শুরু করেন। এতে ওই সড়ক দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। পরে বেলা একটায় এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সাংসদ আফতাব উদ্দিন তাঁদের অনশন ভাঙান। এর আগে সকালে কালো ব্যাচ ধারণ করে ইসলামিয়া ডিগ্রি কলেজ থেকে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলার প্রধান সড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা।