সড়ক অবরোধ করে শিক্ষকদের অবস্থান ধর্মঘট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্থায়ী শিক্ষা কমিশন, বেসরকারি শিক্ষক নিয়োগের জন্য স্বতন্ত্র কমিশন গঠন ও সর্বস্তরের শিক্ষকের জন্য স্বতন্ত্র বেতনকাঠামো প্রবর্তনসহ আট দফা দাবিতে চাঁপাইনবাবগঞ্জ শহরে সড়ক অবরোধ করে অবস্থান ধর্মঘট কর্মসূচি পালন করেছেন বেসরকারি কলেজের শিক্ষকেরা। বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতি, চাঁপাইনবাবগঞ্জ শাখার ব্যানারে শিক্ষকেরা সকাল সাড়ে ১০টা থেকে দুপুর সাড়ে ১২ পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের বিশ্বরোড মোড়ে অবস্থান নেন।কর্মসূচি চলাকালে বক্তব্য দেন মোশারফ হোসেন, আনোয়ারুল ইসলাম, সাইদুর রহমান, রেহেনা আশরাফী প্রমুখ।