সড়ক অবরোধ চলাকালে লাঠিপেটা, ১৫ ছাত্র আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের লাঠিপেটা ও মারধরে চাঁদপুর সরকারি কলেজের ১৫ জন শিক্ষার্থী আহত হয়েছেন। ওই কলেজের একটি ছাত্রাবাসে চুরির ঘটনার প্রতিবাদে সড়ক অবরোধ কর্মসূচি পালন করার সময় পুলিশ তাঁদের ওপর হামলা চালায়। গতকাল রোববার এ ঘটনা ঘটে।আহত ব্যক্তিদের মধ্যে চাঁদপুর সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক হুমায়ুন কবির ওরফে সুমন (৩০) ও কলেজ ছাত্রলীগের নেতা সাইফুল পাটওয়ারীকে (৩০) আশঙ্কাজনক অবস্থায় চাঁদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।শিক্ষার্থীরা অভিযোগ করেন, শনিবার রাতে শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত চাঁদপুর সরকারি কলেজের শের-ই-বাংলা ছাত্রাবাস থেকে পাঁচটি সাইকেল ও একটি টেলিভিশন চুরি হয়। এ ঘটনার প্রতিবাদে গতকাল ছাত্রাবাস-সংলগ্ন বাসস্ট্যান্ড এলাকায় চাঁদপুর-কুমিল্লা সড়কে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন। এ সময় সদর থানা ও জেলা গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ এসে শিক্ষার্থীদের লাঠিপেটা শুরু করে। একপর্যায়ে ছাত্রাবাসের বিভিন্ন কক্ষে আশ্রয় নিলেও পুলিশ সেখানে গিয়ে তাঁদের মারধর করে।ছাত্রলীগের নেতা হুমায়ুন কবির বলেন, ‘সড়ক অবরোধের খবর পেয়ে আমি দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। এ সময় শিক্ষার্থীদের বুঝিয়ে এবং সদর থানার পুলিশের সঙ্গে কথা বলে শিক্ষার্থীদের কলেজের অধ্যক্ষের কাছে নিয়ে যাচ্ছিলাম। একপর্যায়ে পেছন থেকে ডিবি পুলিশ এসে শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জ শুরু করে।’চাঁদপুর জেলা ডিবির উপপরিদর্শক (এসআই) মামুনুর রশিদ সরকার বলেন, ‘আমরা ওয়ারলেসের মাধ্যমে বার্তা পেয়ে পুলিশকে সহযোগিতা করতে সেখানে যাই। এ সময় শিক্ষার্থীরা সড়ক অবরোধ করে বিশৃঙ্খলা সৃষ্টি করলে তাঁদের ওপর লাঠিচার্জ করা হয়।’ চাঁদপুর মডেল থানার ওসি মো. মুশফিকুর রহমান বলেন, বিষয়টি সমাধানের চেষ্টা চলছে।