সড়ক অবরোধ ডিজিএম প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর ডিমলায় বিদ্যুতের দাবিতে ও পল্লী বিদ্যুতের দুর্নীতির প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার সড়ক অবরোধ ও পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করেন কৃষকেরা। দুর্নীতির অভিযোগে পল্লী বিদ্যুতের ডোমার কার্যালয়ের উপমহাব্যবস্থাপককে প্রত্যাহার করা হয়েছে।গতকাল ডিমলা উপজেলার সঠিবাড়ী বাজারে পল্লী বিদ্যুৎ কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ প্রদর্শন করেন এলাকার কৃষকেরা। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজানুর রহমান ও ডিমলা থানার ওসি মনিরুল ইসলাম কৃষকদের দাবি পূরণের আশ্বাস দিলে আন্দোলনকারীরা তাঁদের কর্মসূচি শেষ করেন।