সড়ক আটকে ডাকাতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের শ্রীপুর উপজেলার পোষাইদ এলাকায় নয়নপুর-বরমী সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে পথচারীদের কাছ থেকে প্রায় পাঁচ লাখ টাকার মালামাল লুট করেছে ডাকাতেরা। গত সোমবার রাত ১০টা থেকে ১২টা পর্যন্ত এ ঘটনা ঘটে।এ ঘটনায় পুলিশ নির্মাণাধীন একটি ওষুধের কারখানা থেকে ঘুমন্ত অবস্থায় সাত শ্রমিককে আটক করে। পরে একজনকে ছেড়ে দেওয়া হয়।ডাকাতির শিকার লোকজন ও এলাকাবাসীর ভাষ্যমতে, সোমবার রাত ১০টার দিকে ১০-১২ জন সশস্ত্র ডাকাত পোষাইদ এলাকায় সড়কে প্রতিবন্ধকতা সৃষ্টি করে। ডাকাতেরা পথচারী ও মোটরসাইকেল আরোহীদের সড়কের পাশে গাছের সঙ্গে বেঁধে মারধর করে; লুটে নেয় টাকা, মোবাইল ফোনসেট, মোটরসাইকেলসহ প্রায় পাঁচ লাখ টাকার মালামাল। খবর পেয়ে শ্রীপুর থানার পুলিশ রাত ১২টার দিকে ঘটনাস্থলে পৌঁছালে ডাকাতেরা পালিয়ে যায়। এসআই মজিবুর বলেন, আটক শ্রমিকদের মধ্যে একজনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাকি ছয়জনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।