সড়ক ও জনপথের সবার ছুটি বাতিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঘূর্ণিঝড় কোমেন-এর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকায় সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের আওতাধীন উপকূলীয় জেলাগুলোতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ফেরি চলাচল বন্ধ থাকবে। শুধু জনসাধারণকে নিরাপদ আশ্রয়ে নেওয়া ও জরুরি দুর্যোগ ব্যবস্থায় নিয়োজিত যানবাহন পরিবহনে সীমিত আকারে বিশেষ ব্যবস্থায় ফেরি ব্যবহার করা যাবে।
আজ বৃহস্পতিবার সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১ আগস্ট শনিবার পর্যন্ত উপকূলীয় জেলাগুলোর সব কর্মকর্তা-কর্মচারীর (সিভিল ও মেকানিক্যাল) ছুটি বাতিল করা হয়েছে।
তাৎক্ষণিকভাবে দুর্যোগ-বিষয়ক যেকোনো সংবাদ আদান-প্রদানে সড়ক ও জনপথ অধিদপ্তরের নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের ফোন নম্বর ৮৮৭০৭১৯ ও মোবাইল নম্বর-০১৭৩০-৭৮২৮৩৩ তে যোগাযোগে অনুরোধ করা হয়েছে।