সড়ক ও নৌপথ অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পার্বত্য চট্টগ্রাম ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইনের ১৩ ধারা সংশোধনের সিদ্ধান্ত বাতিলের দাবিতে বাঙালিদের সংগঠন পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের ডাকে গতকাল মঙ্গলবার রাঙামাটিতে সকাল-সন্ধ্যা সড়ক ও নৌপথ অবরোধ কর্মসূচি পালিত হয়েছে।অবরোধ চলাকালে বনরূপা এলাকায় পিকেটারদের সঙ্গে কয়েকজন ছাত্রলীগ কর্মীর হাতাহাতি এবং কলেজগেট এলাকায় একটি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ছাড়া কোথাও অপ্রীতিকর ঘটনা ঘটেনি। অবরোধ চলাকালে সকাল থেকে দূরপাল্লার সড়ক ও নৌপথে কোনো যান চলাচল করেনি। তবে দুপুরের পর শহরের অভ্যন্তরে কিছু হালকা যান চলাচল করেছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার সময় কলেজগেট এলাকায় পিকেটাররা একটি মোটরসাইকেল ভাঙচুর করে। এ ছাড়া বেলা সাড়ে ১১টার দিকে একটি মোটরসাইকেলে করে ছাত্রলীগের তিন কর্মী বনরূপা এলাকায় পৌঁছালে সমঅধিকার ছাত্র আন্দোলনের পিকেটাররা বাধা দেন। পরে খবর পেয়ে ছাত্রলীগের আরও কয়েকজন কর্মী তিনটি মোটরসাইকেলে করে সেখানে এলে সামান্য হাতাহাতি হয়। এ সময় পুলিশ এসে উভয় পক্ষকে সরিয়ে দেয়।সমঅধিকার আন্দোলনের রাঙামাটি জেলা আহ্বায়ক পেয়ার আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভুল-বোঝাবুঝি থেকে ঘটনাটি ঘটেছে।অবরোধ শেষে পার্বত্য চট্টগ্রাম সমঅধিকার আন্দোলনের রাঙামাটি জেলা আহ্বায়ক মো. পেয়ার আহমদ প্রথম আলোকে বলেন, সরকারের মনোভাব বুঝে ঈদের পর পরবর্তী আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে।এদিকে একই দাবিতে পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ খাগড়াছড়ি জেলা শাখা গতকাল বেলা ১১টায় খাগড়াছড়ি প্রেসক্লাবে সাংবাদিক সমেঞ্চলনের মাধ্যমে সংগঠনের নেতারা এ প্রতিবাদ জানান।সাংবাদিক সমেঞ্চলনে লিখিত বক্তব্য পাঠ করেন পার্বত্য বাঙালি ছাত্র পরিষদ জেলা শাখার আহ্বায়ক আবদুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা কমিটির সদস্যসচিব সোহেল রানা, সদস্য মোহামঞ্চদ সজল ও মহালছড়ি উপজেলা কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন। লিখিত বক্তব্যে অভিযোগ করা হয়, ভূমি বিরোধ নিষ্পত্তি কমিশন আইন-২০০১-এর ১১টি ধারা সংশোধন ও নতুন দুটি উপধারা সংযোজনের ফলে পার্বত্য এলাকায় বসবাসরত বাঙালিদের মৌলিক অধিকারসহ সার্বিক মানবাধিকার উপেক্ষা করা হয়েছে।