সড়ক ও রেলপথ অবরোধ প্রত্যাহার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিগগির শস্য ক্ষতিপূরণ প্রদানের আশ্বাস ও অন্য দাবিগুলো ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে দ্রুত জানানোর আশ্বাস পেয়ে আন্দোলনকারীরা গতকাল বৃহস্পতিবার বিকেল সাড়ে চারটায় ফুলবাড়ীতে রেল ও সড়কপথ অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নেন।দিনাজপুরের ফুলবাড়ী ও বড়পুকুরিয়া আঞ্চলিক শাখা তেল-গ্যাস, খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি বড়পুকুরিয়া কয়লাখনির ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের শস্য ক্ষতিপূরণসহ তিন দফা দাবিতে গত সোমবার সকাল থেকে ৪৮ ঘণ্টা খনির কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ ও গত বুধবার থেকে বড়পুকুরিয়া ও ফুলবাড়ীতে সড়ক ও রেলপথ অবরোধ করে।গতকাল বেলা দুইটায় ফুলবাড়ী সিঅ্যান্ডবি ডাকবাংলোয় প্রশাসনের সঙ্গে আন্দোলনকারীদের দুই ঘণ্টা বৈঠক হয়। বৈঠক শেষে বিকেল সাড়ে চারটায় নিমতলা মোড়ে আন্দোলনকারীদের সমাবেশে সৈয়দ সাইফুল ইসলাম কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা দেন।