সড়ক ও সেতু নির্মাণের দাবি নড়াইলবাসীর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-বেনাপোল ভায়া নড়াইল জাতীয় মহাসড়ক বাস্তবায়নসহ চার দফা দাবিতে গতকাল সোমবার বেলা ১১টায় নড়াইল শহরের আদালত চত্বরে প্রতীক অনশন করেছে স্থানীয় লোকজন। এসব দাবি আদায়ের জন্য জেলা শহরের সব সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে ১০ মিনিটের কর্মবিরতি পালন করা হয়। জাতীয় মহাসড়ক বাস্তবায়ন সংগ্রাম কমিটি এসব কর্মসূচির আয়োজন করে। তাদের অপর তিনটি দাবি হচ্ছে: মধুমতী নদীর কালনা, নবগঙ্গা নদীর কালিয়া বারইপাড়া এবং চিত্রা নদীর সাবেক নড়াইল ফেরিঘাটের ওপর সেতু নির্মাণ।প্রতীক অনশন শেষে সভায় বক্তারা বলেন, জাতীয় মহাসড়কটি ভিন্নপথে নেওয়ার চেষ্টা চলছে। পাশাপাশি নড়াইল জেলাবাসীর প্রাণের দাবি কালনা ও নড়াইল ফেরিঘাটে সেতু নির্মাণের জন্য একাধিকবার আন্দোলন-সংগ্রাম করে এলেও তা বাস্তবায়ন করা হয়নি। নড়াইলবাসীর এসব দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে।