সড়ক কাটায় পাঁচ গ্রামের মানুষের ভোগান্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চা-বাগানের পানি নিষ্কাশনের জন্য সড়ক কেটে দেওয়ায় পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার তীরনইহাট ইউনিয়নের পাঁচটি গ্রামের কয়েক হাজার মানুষকে চলাচলে দুর্ভোগ পোহাতে হচ্ছে।এলাকাবাসীর অভিযোগ, চা-বাগানের পানি নিষ্কাশনের জন্য তীরনইহাট ইউনিয়নের হারাদীঘি-রৌশনপুর সড়কের রৌশনপুর এলাকায় সড়কের প্রায় ১০ ফুট গত শনিবার কেটে দেওয়া হয়েছে। ফলে চড়কডাঙ্গি, হারাদীঘি, বালাবাড়ী, রৌশনপুর ও গুয়াবাড়ি গ্রামের কয়েক হাজার মানুষ যাতায়াতে চরম দুর্ভোগ পোহাচ্ছে। রৌশনপুর গ্রামের রবিউল ইসলাম ও আবদুর রাজ্জাক জানান, ওই গ্রামের রশিদুল ইসলাম নামে এক ব্যক্তি চা-বাগানের পানি নিষ্কাশনের জন্য সড়ক কেটে দিয়েছেন। অভিযুক্ত রশিদুল ইসলাম বলেন, চা-বাগানের পানি নিষ্কাশনের জন্য সড়কের কিছু অংশ কেটে দিতে হয়েছে। বর্ষা মৌসুম শেষ হলে সড়ক মেরামত করে দেবেন বলে তিনি জানান।