সড়ক চিত্রাঙ্কন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নববর্ষ উদ্যাপনের সময় ঢাকা, জগন্নাথ ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নারী নিপীড়নের ঘটনার প্রতিবাদে ও দোষী ব্যক্তিদের শাস্তির দাবিতে গতকাল সোমবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে মানববন্ধন এবং সড়ক চিত্রাঙ্কন করেছেন শিক্ষার্থীরা। এ সময় তাঁরা ‘বিচার হবে না?’ ব্যানারসহ সড়কে নিপীড়িত নারীর চিত্রাঙ্কন করেন ও নিপীড়নবিরোধী স্লোগান লিখে প্রতিবাদ জানান। সড়কে সাদাকালো কালিতে লেখা হচ্ছিল, ‘এবার তোরা মানুষ হ!’, ‘কবে জাগবে বিবেক তোমাদের?’, ‘নারী নিপীড়কদের শাস্তি দিতে আর কত অপেক্ষা?’ এমন সব কথা। মানববন্ধনে শিক্ষার্থী আফরোজা সুলতানা বলেন, যত দিন দোষী ব্যক্তিদের বিচারের আওতায় না আনা হবে, তত দিন তাঁরা এ আন্দোলন চালিয়ে যাবেন।