সড়ক দখল করে ২০০ দোকান নির্মাণের ওপর নিষেধাজ্ঞা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
১৪ মার্চ মতিঝিল কলোনিতে রাস্তার ​ওপর বাজার উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ (ইনসেটে)। সপ্তাহ না ঘুরতেই সেই জায়গা আবার দখল হয়ে গেছে। এবার স্থায়ী পাকা স্থাপনা করা হচ্ছে। উঠছে সারি সারি দোকান। ছবিটি ১৯ মার্চ তোলা। ফাইল ছবি
১৪ মার্চ মতিঝিল কলোনিতে রাস্তার ​ওপর বাজার উচ্ছেদ করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কর্তৃপক্ষ (ইনসেটে)। সপ্তাহ না ঘুরতেই সেই জায়গা আবার দখল হয়ে গেছে। এবার স্থায়ী পাকা স্থাপনা করা হচ্ছে। উঠছে সারি সারি দোকান। ছবিটি ১৯ মার্চ তোলা। ফাইল ছবি

মতিঝিলে সড়ক দখল করে ২০০ দোকানঘর নির্মাণের ওপর তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি সৈয়দ মোহাম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি এ কে এম সাহিদুল হকের সমন্বয় গঠিত বেঞ্চ আজ বুধবার এ আদেশ দেন।

রিট আবেদনের পক্ষে শুনানি করেন মওদুদ আহমদ। সঙ্গে ছিলেন রেদওয়ান আহমেদ।

পরে রেদওয়ান বলেন, গত ২০ মার্চ প্রথম আলোতে ‘সড়ক দখল করে ২০০ দোকান’ নির্মাণের এ প্রতিবেদন ছাপা হয়। এটি সংযুক্ত করে তিনি রিট আবেদনটি করেন। আজ প্রাথমিক শুনানি শেষে আদালত তিন মাসের নিষেধাজ্ঞা দিয়েছেন।

সড়ক দখল করে গড়ে তোলা মতিঝিল এজিবি কলোনির কাঁচাবাজারটিকে ‘অবৈধ’ বলে ১৪ মার্চ উচ্ছেদ করেছিল ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। কিন্তু উচ্ছেদের দুই দিনের মাথায় একই স্থানে আবার শুরু হয় দোকানঘর নির্মাণকাজ। রীতিমতো ইটের দেয়াল তুলে পাকা দোকান করা হচ্ছে।

কলোনির কয়েকজন বাসিন্দা ও দোকানি জানিয়েছেন, অসচ্ছল মুক্তিযোদ্ধাদের পুনর্বাসনের নামে বরাদ্দ নেওয়ার কথা বলা হলেও মোটা অঙ্কের টাকার বিনিময়ে বেছে বেছে দোকান বরাদ্দ দিচ্ছেন আওয়ামী লীগের একাধিক স্থানীয় নেতা। তবে তাঁরা ওই নেতার নাম বলতে রাজি হননি।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) রাজস্ব ও সম্পত্তি বিভাগ থেকে বলা হয়েছে, এজিবি কলোনি কাঁচাবাজারে দোকান করার জন্য মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্র নামের একটি সংগঠনকে বরাদ্দ দেওয়া হয়েছে। অথচ এজিবি কলোনিবাসীর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৯৯৪ সাল থেকে সব সরকারের আমলেই দফায় দফায় উচ্ছেদ করা হয়েছে অবৈধ এই কাঁচাবাজার।