সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরের সদরঘাট সানলাইট আশরাফ আলী মার্কেটের সামনে গতকাল মঙ্গলবার দুপুরে গাড়ির ধাক্কায় মনির হোসেন (২৪) নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি ভোলার দিগলদি এলাকার কাউছার আহমেদের ছেলে। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই জহিরুল ইসলাম বলেন, দুপুরে স্থানীয় লোকজন মনিরকে আহত অবস্থায় নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।  নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম।