প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় আহত ময়মনসিংহের নান্দাইল উপজেলার গাংগাইল ইউনিয়নের অরণ্যপাশা গ্রামের সাইফুল ইসলাম (৩৫) নামের এক ব্যবসায়ী রাজধানী ঢাকার মেট্রোপলিটন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত শনিবার রাতে মারা গেছেন। গত মঙ্গলবার তিনি মোটরসাইকেলে করে নান্দাইলে আসার পথে পৌরসভার নতুনবাজার এলাকায় ব্যাটারিচালিত অটোবাইকের সঙ্গে সংঘর্ষে আহত হন।