সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার দাউদকান্দি উপজেলায় গতকাল বুধবার সড়ক দুর্ঘটনায় মনির হোসেন (৫০) নামের এক দিনমজুর নিহত হয়েছেন। পুলিশ সূত্রে জানা গেছে, হাড়িয়ালা গ্রামের মনির সকালে কাজে বের হন। সকাল সাতটার দিকে তিনি দাউদকান্দির গৌরীপুর বাসস্ট্যান্ডে পৌঁছালে একটি কাভার্ডভ্যান তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান। দাউদকান্দি হাইওয়ে থানার এসআই রইছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।