সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর রামপুরা এলাকায় সড়ক দুর্ঘটনায় মো. উজ্জ্বল (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার ভোরে মদিনা টাওয়ারের সামনে এ ঘটনা ঘটে। উজ্জ্বল বাড্ডা থেকে রামপুরা রুটে চলাচলকারী গ্রামীণ পরিবহনের চালক ছিলেন।
রামপুরা থানার এসআই রফিকুল ইসলাম বলেন, ভোর পাঁচটার দিকে রামপুরার পূর্ব হাজীপাড়ার বাসা থেকে ওই তরুণ বের হন। কাজের জন্য তাঁর বাড্ডায় যাওয়ার কথা ছিল। ভোরে মদিনা টাওয়ারের সামনে রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে পুলিশ।