সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেমরায় রাস্তা পার হওয়ার সময় এক শিশুর মৃত্যু হয়েছে। শিশুটির নাম মো. শাওন।  শাওনের খালা শিরিন আখতার জানান, তিন-চার মাস আগে শাওন তাঁর বাড়িতে বেড়াতে আসে। গতকাল রোববার সে করিম জুটমিলের পুকুরে গোসল করার জন্য বাড়ি থেকে বের হয়। সকাল নয়টার দিকে রাস্তা পার হওয়ার সময় একটি বাস তাকে ধাক্কা দেয়। গুরুতর আহতাবস্থায় শাওনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।  ডেমরা থানার উপপরিদর্শক শহীদুল্লাহ মণ্ডল প্রথম আলোকে বলেন, বিডিবিএলের স্টাফ বাসের ধাক্কায় শিশুটি নিহত হয়। বাসটি এখন ডেমরা থানায় আছে। তবে চালক বা সহকারী কাউকেই আটক করা সম্ভব হয়নি।