প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সিলেট নগরের মালনীছড়া এলাকায় গত মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলচালক মো. খলিল উল্লাহ নিহত হন। তিনি নগরের ইলেকট্রিক সাপ্লাই এলাকার বাসিন্দা। সিলেট-বিমানবন্দর সড়কের মালনীছড়া এলাকায় এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহীও গুরুতর আহত হন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন। এর আগে ৭ জুন নগরের মাদানীবাগ এলাকায় স্বামী-স্ত্রী এবং পরের দিন শেখঘাট এলাকায় এক রিকশাচালক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।