সড়ক দুর্ঘটনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কেরানীগঞ্জে অজ্ঞাতনামা এক নারীর (৪০) মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ১২টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন আবদুল্লাহপুর এলাকায় ঢাকা-মাওয়া মহাসড়কের পাশ থেকে ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়। মৃতদেহটি ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, নিহত নারী ভবঘুরে। রাতে অজ্ঞাত গাড়ির চাপায় তাঁর মৃত্যু হয়েছে। দক্ষিণ কেরানীগঞ্জ থানার উপপরিদর্শক আশ্রাফ আলী চৌধুরী জানান, গতকাল দুপুর ১২টার দিকে ঢাকা-মাওয়া মহাসড়কের আবদুল্লাহপুর এলাকাবাসীর সংবাদের ভিত্তিতে অজ্ঞাত ওই নারীর মৃতদেহ উদ্ধার করা হয়।