সড়ক দুর্ঘটনা আখাউড়ায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুমিল্লা-সিলেট মহাসড়কের আখাউড়ার ধরখার এলাকায় আনন্দ পরিবহন নামের একটি লোকাল বাস খাদে পড়ে দুজন নিহত ও কমপক্ষে ৩০ জন যাত্রী আহত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের মধ্যে একজনের পরিচয় যানা গেছে। তিনি নবীনগর উপজেলার শ্যামনগর গ্রামের শাহ আলম (৪৫)। অপরজনের পরিচয় জানা যায়নি। আখাউড়া থানার উপপরিদর্শক (এসআই) সাদেকুল ইসলাম বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই দুজন যাত্রী নিহত হন। আহত যাত্রীদের ব্রাহ্মণবাড়িয়া সদরসহ বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়েছে।