সড়ক দুর্ঘটনা এড়াতে সবারই দায়িত্ব আছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা কমাতে চালক, পথচারী সবাইকে নিজ নিজ দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেন, একটি সড়ক দুর্ঘটনা এড়াতে প্রত্যেকেরই দায়িত্ব আছে।

গতকাল সোমবার দুপুরে রাজধানীর মহাখালীর আন্তজেলা বাস টার্মিনালে সড়ক পরিবহন মালিক ও শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভায় আছাদুজ্জামান মিয়া এ কথা বলেন।

রমজানে জনসাধারণ ঢাকা শহরে কোনো বড় ধরনের ছিনতাই, অজ্ঞান ও মলম পার্টির খপ্পরে পড়েনি উল্লেখ করে ডিএমপি কমিশনার বলেন, ‘আমাদের অপরাধ ও গোয়েন্দা বিভাগ অক্লান্ত পরিশ্রম করে তাদের দৌরাত্ম্য প্রতিরোধ করেছে।’ গাড়ির চালকদের উদ্দেশে তিনি বলেন, ‘অজ্ঞান ও মলম পার্টিদের রুখতে গাড়িতে কোনো ধরনের হকার উঠতে দেবেন না। এতে আপনি ও আপনার যাত্রী নিরাপদে থাকবেন।’

ডিএমপির ট্রাফিক উত্তর বিভাগ এই মতবিনিময় সভার আয়োজন করে।