সড়ক দুর্ঘটনা চালকসহ নিহত ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরে গতকাল রোববার দুটি পৃথক সড়ক দুর্ঘটনায় চালকসহ দুজন নিহত হয়েছেন। নিহত ব্যক্তিরা হলেন জামালপুরের ইসলামপুর উপজেলার আকন্দপাড়া এলাকার মৃত মহিন্দরের স্ত্রী হাওয়া খাতুন (৫৮) এবং গাজীপুর-ঢাকা রুটে চলাচলকারী ভিআইপি সার্ভিস বাসের চালক ও শরীয়তপুরের সখীপুর উপজেলার সখীপুর বাহাদ্দী মুন্সি এলাকার মৃত আক্কাছ আলীর ছেলে মতিউর রানা (২২)।মহাসড়ক পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল রোববার সকাল সাতটার দিকে গাজীপুর সদর উপজেলার বোর্ডবাজার এলাকায় ঢাকা-ময়মনসিংহ সড়ক পারাপারের সময় সম্রাট পরিবহনের একটি বাস হাওয়া খাতুনকে চাপা দেয়। এতে দুর্ঘটনাস্থলেই তিনি মারা যান।