সড়ক দুর্ঘটনা তিন জেলায় নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

খুলনা নগরে গত মঙ্গলবার রাতে মোটরসাইকেলের ধাক্কায় বিমল কুণ্ডু দাস নামের পাইওনিয়ার মহিলা কলেজের এক কর্মচারী নিহত হয়েছেন। একই রাতে বরগুনার আমতলী-পটুয়াখালী সড়কের পাডুখালীতে বাসের চাপায় মোটরসাইকেলের চালক পরিমল চন্দ্র ও গত সোমবার রাতে রাজবাড়ীর গোয়ালন্দে রাস্তা পার হওয়ার সময় ট্রাকের চাপায় মন্টু মোল্লা নামের এক ব্যক্তি প্রাণ হারান।খুলনা: নগরের পাইওনিয়ার মহিলা কলেজের কর্মচারী বিমল কুণ্ডু মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে কলেজ থেকে বের হয়ে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় দ্রুতগতির একটি মোটরসাইকেল তাঁকে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই মারা যান। আমতলী (বরগুনা): কলাপাড়াগামী ঈগল পরিবহনের একটি বাস মঙ্গলবার রাত নয়টার দিকে আমতলী-পটুয়াখালী সড়কের পাডুখালীতে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়। এতে মোটরসাইকেলের চালক পরিমল চন্দ্র ঘটনাস্থলেই প্রাণ হারান। গোয়ালন্দ (রাজবাড়ী): গোয়ালন্দঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাসার জানান, সোমবার রাতে মহাসড়কসংলগ্ন গোয়ালন্দ ফিডমিলের কাছে মন্টু মোল্লা সড়ক পার হচ্ছিলের। এ সময় ঢাকাগামী একটি ট্রাক তাঁকে চাপা দেয়। এতে তিনি ঘটনাস্থলে মারা যান। তিনি উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের ব্যাপারীপাড়া গ্রামের বাসিন্দা।