সড়ক দুর্ঘটনা বিভিন্ন স্থানে গৃহবধূসহ নিহত ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট, চট্টগ্রামের আনোয়ারা ও চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত দুই দিনে সড়ক দুর্ঘটনায় গৃহবধূসহ তিনজন নিহত হয়েছে। রাঙামাটির কাউখালীতে গত বুধবারের সড়ক দুর্ঘটনায় আহত একজন গতকাল শুক্রবার মারা গেছে।জয়পুরহাট: জয়পুরহাট জেলা সদরের নতুনহাট এলাকায় গতকাল একটি যাত্রীবাহী বাসের চাপায় ইনছের আলী (৬৮) নামের এক বৃদ্ধ নিহত হয়েছেন। তাঁর বাড়ি সদর উপজেলার বড় মাঝিপাড়া গ্রামে।চাঁদপুর: চাঁদপুরের মতলব উত্তর উপজেলার খাগুরিয়া সেতু থেকে নামার সময় শ্যালো ইঞ্জিনচালিত একটি টমটম উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে টমটমের যাত্রী কবির হোসেন (৩৫) নিহত হন। গত বৃহস্পতিবার সন্ধ্যায় এ দুর্ঘটনা ঘটে।আনোয়ারা (চট্টগ্রাম): আনোয়ারা উপজেলার সরকার হাট এলাকায় বৃহস্পতিবার রাতে একটি বরযাত্রীবাহী বাসের চাপায় আয়শা বেগম (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। নিহতের স্বামী লেয়াকত আলী জানান, তাঁর স্ত্রী ওই বরযাত্রীবাহীর যাত্রী ছিলেন। সরকার হাট এলাকায় নামার পর ওই বাসটিই তাঁর স্ত্রীকে চাপা দিয়েছে।কাউখালী (রাঙামাটি): উপজেলার ফুরমোন পাহাড়ের মোড়ে গত বুধবার এক সড়ক দুর্ঘটনায় আহত আনোয়ার হোসেন (২৫) গতকাল চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তিনি কাউখালী বিদ্যুত্ বিতরণকেন্দ্রে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।