সড়ক দুর্ঘটনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও স্কুলছাত্র নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনায় রাজশাহীতে বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ও সিরাজগঞ্জে স্কুলছাত্র নিহত হয়েছে। আমাদের নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর:রাজশাহী বিশ্ববিদ্যালয়: গত রোববার দুপুর ১২টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ছাত্রী নুরজাহান বেগম (২৫) বিনোদপুর থেকে বিশ্ববিদ্যালয় চিকিৎসাকেন্দ্রে আসছিলেন। বিনোদপুর বাজার এলাকায় একটি মোটরসাইকেলের ধাক্কায় তিনি গুরুতর আহত হন। পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপালে তিনি মারা যান। তিনি বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের এমবিএ (সান্ধ্যকালীন) প্রথম সেমিস্টারের শিক্ষার্থী ছিলেন। সিরাজগঞ্জ: বেলকুচি উপ-জেলার সমেশপুর উচ্চবিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণীর ছাত্র রাকিব (১২) গতকাল বেলা তিনটার দিকে স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে আমবাড়িয়া স্লুইস গেট এলাকায় একটি বাসের চাপায় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।