সড়ক দুর্ঘটনা মোকাবিলায় আট বিষয়ে সতর্কতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটে সড়ক দুর্ঘটনা মোকাবিলায় আটটি বিষয়ে সতর্ক হতে বলা হয়েছে। গতকাল বুধবার সিলেটে জেলা পুলিশের আয়োজনে ‘সড়ক নিরাপত্তা: আমাদের করণীয়’ শীর্ষক আলোচনা সভায় সড়ক যোগাযোগ, যানবাহন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অংশগ্রহণে এ মতামত ব্যক্ত করা হয়।পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত আলোচনা সভায় পুলিশের উচ্চপর্যায়ের কর্মকর্তা, বিআরটিএ, সড়ক ও জনপথ বিভাগ, হাইওয়ে পুলিশ, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন। সিলেটের পুলিশ সুপার মো. সাখাওয়াত হোসেনের সভাপতিত্বে সভায় অতিরিক্ত পুলিশ সুপার ফারহাত আহমেদ, সড়ক ও জনপথ বিভাগের উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ শামীম আল-মামুন, হাইওয়ে পুলিশের এএসপি মোহাম্মদ হাবিবুল্লাহ, সিলেট জেলা পুলিশের সিনিয়র এএসপি মোহাম্মদ ইব্রাহিম খান, বিআরটিএ সিলেটের সহকারী পরিচালক মোহাম্মদ আবদুুল হান্নান, মোটরযান পরিদর্শক মোহাম্মদ তসলিম উদ্দিন, বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) সিলেটের সাধারণ সম্পাদক আবদুল করিম কিম, সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি আবুল কাহের ইজু, পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের শামীম আহমদ, মোহাম্মদ আবদুল মতিন চৌধুরী প্রমুখ।সভায় যে আটটি বিষয়ে সচেতন হতে বলা হয়েছে সেগুলো হলো—চালকদের যথাযথ প্রশিক্ষণ দেওয়া, ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত ও রক্ষণাবেক্ষণ, গতিসংক্রান্ত ট্রাফিক আইনের যথাযথ বাস্তবায়ন, দীর্ঘক্ষণ একই চালক দিয়ে গাড়ি না চালানো, রাস্তায় গবাদিপশুর বিচরণ বন্ধ করা, মহাসড়কগুলো ডিভাইডার দিয়ে উন্নত করা, আইন প্রয়োগকারী সংস্থার সক্রিয় ভূমিকা পালন ও প্রয়োজনে শাস্তি ও জরিমানার ব্যবস্থা করা।সম্প্রতি সড়ক দুর্ঘটনা বেড়ে যাওয়ায় উদ্বেগ প্রকাশ করে বক্তারা বলেন, দেশে যে পরিমাণ ড্রাইভিং লাইসেন্স আছে তার অধিকাংশই ভুয়া।