সড়ক দুর্ঘটনা রোধে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের পাঁচ প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক ও মহাসড়কে দুর্ঘটনা রোধ করতে পাঁচটি প্রস্তাব দিয়েছে ব্যবসায়ীদের সংগঠন চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব প্রস্তাব তুলে ধরা হয়।
পাঁচটি প্রস্তাবের মধ্যে রয়েছে বেপরোয়া গাড়ির গতি নিয়ন্ত্রণের জন্য আইনগত ব্যবস্থা নেওয়া, ডিজিটাল পদ্ধতিতে গাড়ির গতি নিয়ন্ত্রণে নির্দেশক ও ব্যবস্থাপনা নিশ্চিতকরণ, অবৈধ গাড়ি যেন রাস্তায় চলতে না পারে সে জন্য কঠোর নজরদারি, লাইসেন্সবিহীন গাড়িচালকদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তির ব্যবস্থাসহ গাড়ির মালিকদের আইনের আওতায় আনা এবং চট্টগ্রাম মহানগরে পরিবহন খাতে শৃঙ্খলা আনার জন্য সিটি করপোরেশনের নেওয়া সিদ্ধান্ত বাস্তবায়ন করা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদের পর থেকে এ পর্যন্ত সড়ক দুর্ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে দুই হাজার জন।
প্রাণহানির ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মেট্রোপলিটন চেম্বারের সভাপতি খলিলুর রহমান বলেন, ঘন ঘন দুর্ঘটনা রোধ করতে
বাস্তবমুখী পদক্ষেপ নেওয়া বলে দরকার। তাঁদের দেওয়া প্রস্তাব কার্যকর করা হলে সড়ক মহাসড়কে দুর্ঘটনা কমবে এবং পরিবহন খাতে শৃঙ্খলা ফিরে আসবে বলে বলে মন্তব্য করেন তিনি।