সড়ক দুর্ঘটনা রোধে নিয়ম মানার সংস্কৃতি প্রতিষ্ঠার আহ্বান
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
দোষারোপের সংস্কৃতি বাদ দিয়ে সড়ক দুর্ঘটনা প্রতিরোধে নিয়ম মানার সংস্কৃতি প্রতিষ্ঠার আহ্বান জানিয়েছে নিরাপদ সড়ক চাই (নিসচা)। গতকাল জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধন থেকে এ আহ্বান জানানো হয়।
এ ছাড়া আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে সভা-সমাবেশ, আলোকচিত্র প্রদর্শনী, ক্রোড়পত্র প্রকাশসহ ২২ দিনের নানা কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। দিবসের এবারের প্রতিপাদ্য ‘দোষারোপ নয়, দুর্ঘটনার কারণ জানতে হবে, সবাইকে মানতে হবে’। মানববন্ধনে নিসচার চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন বলেন, আগের তুলনায় সড়ক-মহাসড়কগুলোতে সড়ক দুর্ঘটনার হার কমলেও ঈদের ছুটিতে দুর্ঘটনার হার বেড়েছে।