সড়ক দুর্ঘটনা রোধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সড়ক দুর্ঘটনা রোধে প্রচার চালাতে কেরানীগঞ্জে গঠন করা হয়েছে ‘ইউএনও রাশেদ ফাউন্ডেশন ফর রোড সেফটি’ নামের একটি বেসরকারি ফাউন্ডেশন। ইউএনও রাশেদ ফাউন্ডেশন ফর রোড সেফটি ফাউন্ডেশনটি গঠন উপলক্ষে গতকাল সোমবার বিকেল চারটার দিকে উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করা হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহীন আহমেদ। কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামানের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. শহিদুল ইসলাম, উপজেলা শিক্ষা কর্মকর্তা মাজেদা সুলতানা, যুব উন্নয়ন কর্মকর্তা মো. মনিরুজ্জামান, সমবায় কর্মকর্তা তাসলিমা আক্তার, মো. শাহিদ প্রমুখ। ইউএনও আবুল বাসার মোহাম্মদ ফখরুজ্জামান বলেন, ত্রিশাল উপজেলার সাবেক ইউএনও রাশেদুল ইসলাম সড়ক দুর্ঘটনায় মারা যান। আর যেন কোনো রাশেদুলকে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাতে না হয়, সে জন্য জনসচেতনতা বাড়াতে হবে। তাঁর স্মৃতি রক্ষার্থে এবং সড়ক দুর্ঘটনা রোধে প্রচার চালাতে এই ফাউন্ডেশন চালু হয়েছে।
কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি