প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘আমি সাড়ে পাঁচ মাসে ৪৪টি জেলা ঘুরেছি। সমস্যা চিহ্নিত। সড়ক দুর্ঘটনা রোধে আসুন, আমরা এখন রাস্তায় নামি।’জাতীয় প্রেসক্লাবে গতকাল মঙ্গলবার সড়ক দুর্ঘটনা প্রতিরোধে সোসাইটি অব সার্জনস বাংলাদেশ আয়োজিত এক আলোচনা সভায় যোগাযোগমন্ত্রী এসব কথা বলেন। ওবায়দুল কাদের বলেন, বেপরোয়া যানবাহন চালানো বড় অপরাধ। তবে পথচারীদেরও সচেতন হতে হবে। তিনি আরও বলেন, ‘যার দোষেই দুর্ঘটনা ঘটুক, আমি বলব না আমার দায় নেই। আমি দায়িত্ব এড়াতে পারব না। কীভাবে সড়ক দুর্ঘটনা কমানো যায়, সে চেষ্টাই চালিয়ে যাব আমি।’আলোচনা সভায় সড়ক দুর্ঘটনার কারণ ও সম্ভাব্য সমাধান নিয়ে প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পুরকৌশল বিভাগের অধ্যাপক সামসুল হক।