সড়ক দুর্ঘটনা রোধে চাই আইনের শক্ত প্রয়োগ

যুক্তরাষ্ট্রসহ সব দেশে সড়ক দুর্ঘটনা রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। সড়ক নিরাপদ রাখতে সরকার ও চলাচল করা ব্যক্তিদের দায়িত্ব সমান। নিজ নিজ অবস্থান থেকে সবাই সচেতন হলে দুর্ঘটনা এড়ানো যাবে। সামাজিক দায়িত্ববোধ ও আইনের শক্ত প্রয়োগ সড়ক দুর্ঘটনা রোধে নিয়ামক হিসেবে কাজ করে।
নিরাপদ সড়ক চাই (নিসচা) যুক্তরাষ্ট্র শাখা আয়োজিত সচেতনতামূলক এক সভায় বক্তারা এসব কথা বলেন।
যুক্তরাষ্ট্রের কুইন্সের জ্যামাইকার স্টার কাবাব মিলনায়তনে এই সভা হয়। সভায় সভাপতিত্ব করেন নিসচা যুক্তরাষ্ট্র শাখার আহ্বায়ক ইসমাইল হোসেন স্বপন।
স্বীকৃতি বড়ুয়ার পরিচালনায় নিসচা প্রেসিডেন্ট অভিনেতা ইলিয়াস কাঞ্চন ফোনে সভায় উপস্থিত সবার উদ্দেশে নিরাপদ সড়কের প্রয়োজনীয়তার কথা বলেন।
যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর সব দেশে নিরাপদ সড়কের জন্য সচেতনতা বৃদ্ধির গুরুত্বের কথা বলেন ইলিয়াস কাঞ্চন।
অনুষ্ঠানে নিসচা যুক্তরাষ্ট্র শাখার যুগ্ম আহ্বায়ক খন্দকার রেজাউল করিমসহ অন্যরা বক্তব্য রাখেন।